এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দলীয় নেতাকর্মীদের কর্মকাণ্ডে চরম ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া উপজেলার নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া তার এই স্ট্যাটাসটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
গতকাল বুধবার (৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে নেতাকর্মীদের ‘খাই খাই’ প্রবৃত্তি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টে এমপি রফিকুল ইসলাম জামাল লেখেন, “বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে ‘খাই খাই’ বন্ধ করার অনুরোধ করছি। আওয়ামী লীগকে সেইফ দিয়ে খেয়েছেন, তাদের বাড়িঘর পাহারা দিয়ে খেয়েছেন, সর্বশেষ আওয়ামী লীগকে দলে যোগদান করিয়েও খেয়েছেন। মনে হচ্ছে দলটাই খেয়ে ফেলবেন।”
খোঁ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া উপজেলার কিছু নেতাকর্মীর বিরুদ্ধে নানা অনিয়ম, দখলদারত্ব এবং প্রতিপক্ষকে পুনর্বাসনের অভিযোগ উঠেছে। স্থানীয় নেতাকর্মীদের এমন বিতর্কিত কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় প্রকাশ্যে ক্ষোভ ঝেড়েছেন এই সংসদ সদস্য।
জুলাই ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।