এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতে গত সাত মাসে ঘৃণাজনিত সহিংসতা ও নির্যাতনে অন্তত ৪৪ জন মুসলিম নাগরিক প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ২৫ জন উগ্র হিন্দুত্ববাদী হামলাকারীদের হাতে এবং ১৯ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘাত বা হেফাজতে মারা গেছেন।
মানবাধিকার সংস্থা ‘সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইন’ পরিচালিত ‘ইন্ডিয়া পারসিকিউশন ট্র্যাকার’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নিহতদের মধ্যে ১১ বছরের এক শিশু ও ১৬ বছরের এক কিশোরও রয়েছে।
প্রতিবেদনের প্রধান তথ্যসমূহ:
মে থেকে জুলাই মাসের পরিস্থিতি: চলতি বছরের মে থেকে জুলাই—এই তিন মাসেই ঘৃণাজনিত অপরাধে ২৫ জন মুসলিম প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ১০ জন কট্টর হিন্দুত্ববাদীদের হামলায় এবং ১৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘাত ও হেফাজতে নিহত হন।
ধর্মীয় উপাসনালয় ও সম্পত্তি ধ্বংস: মে থেকে জুলাই মেয়াদের মধ্যে দেশটির ছয়টি রাজ্যে অন্তত ২৩টি মসজিদ ও ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া আটটি রাজ্যে অন্তত ২১টি উচ্ছেদ অভিযানে ১ হাজারের বেশি মুসলিম পরিবারের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয় ধ্বংস করা হয়।
রাজ্যভিত্তিক সহিংসতা: উত্তরপ্রদেশ, আসাম, জম্মু-কাশ্মীর ও পশ্চিমবঙ্গে ভুয়া পুলিশি সংঘর্ষ (এনকাউন্টার), হেফাজতে নির্যাতন এবং জোরপূর্বক উচ্ছেদের বহু ঘটনা নথিভুক্ত করেছে সংস্থাটি। এর মধ্যে পশ্চিমবঙ্গে মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন।
আসামের প্রসংগ: আসামে তথাকথিত ‘পুশব্যাক’ বা জোরপূর্বক বহিষ্কারের প্রক্রিয়া অব্যাহত রাখার পাশাপাশি মুসলিম নাগরিকদের অধিকার খর্ব করার লক্ষ্যে নতুন আইন ও নীতি গ্রহণের বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উসকানিমূলক বক্তব্যের প্রভাব:
প্রতিবেদনে আরও বলা হয়, দেশটির কতিপয় রাজনৈতিক নেতার ক্রমাগত মুসলিমবিরোধী উসকানিমূলক বক্তব্য ও প্ররোচনার কারণে সেখানে এক ধরনের উগ্র ও বৈষম্যমূলক পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ মুসলিম নাগরিকদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করে দেওয়া এসব বক্তব্য জনমনে ঘৃণা ছড়িয়ে সহিংসতাকে আরও বাড়িয়ে তুলছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।