এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সরকারি নির্দেশনা অমান্য করে বৃক্ষরোপণ কর্মসূচিতে চারাগাছের বদলে গাছের ডাল পুঁতে দেওয়ার অভিযোগে পিরোজপুরের কাউখালী উপজেলার ১৪ নম্বর মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র হালদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা গেছে, প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচির আওতায় গত ১৫ জুলাই দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় ফলদ, বনজ ও ঔষধি চারাগাছ রোপণের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে সেই নির্দেশনা অমান্য করে অভিযুক্ত শিক্ষক শ্যামল চন্দ্র হালদার শিক্ষার্থীদের দিয়ে চারাগাছের পরিবর্তে গাছের ডাল পুঁতে দেন। পরবর্তীতে সেই ছবি শিক্ষকদের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপেও আপলোড করেন তিনি।
এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে গত ১৯ জুলাই কাউখালী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সরেজমিনে বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং অভিযোগের সত্যতা পান। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় 'সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা' অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
এদিকে, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কৃষ্ণ পালের বিরুদ্ধে চরিত্র হনন ও নিরাপত্তাহীনতা সৃষ্টির অভিযোগ তুলেছেন তার নারী সহকর্মী ও শিক্ষিকা ফেরদৌসী আক্তার। প্রতিকার চেয়ে তিনি ইতোমধ্যে বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
এ বিষয়ে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ অহেদুল ইসলাম জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া নারী শিক্ষকের দেওয়া অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে, বিধি মোতাবেক দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।
সেপ্টেম্বর ১৩, ২০২৫
অক্টোবর ২০, ২০২৫
অক্টোবর ২০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিক্ষা | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।