এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মাগুরার মহম্মদপুরে পালিত হয়েছে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আহাদ আলী বিশ্বাস ও শহীদ মো. সুমনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় মহম্মদপুর থানা-সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শহীদদের প্রতি গভীর সম্মান প্রদর্শন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী, সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিব, বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ উপস্থিত সবাই শহীদ আহাদ আলী বিশ্বাস ও মো. সুমনের কবর জিয়ারত করেন। এ সময় তাঁদের আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া এবং মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মহম্মদপুরে পুলিশের গুলিতে নিহত হন,আমিনুর রহমান ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আহাদ আলী বিশ্বাস ও তরুণ মো. সুমন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।