এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খুলনার দৌলতপুরে ওমর ফারুখ (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে মহেশপাশা পশ্চিমপাড়ার খুটিরঘাট এলাকার একটি মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ওমর ফারুখ সাতক্ষীরার বাসিন্দা হলেও বর্তমানে খুলনার দৌলতপুরে মা ও বোনের সঙ্গে বসবাস করতেন। তিনি খানজাহান আলী থানার জাব্দিপুর এলাকার বাসিন্দা ইব্রাহীম শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে স্থানীয়রা মাছের ঘেরের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় ও বুকে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। মরদেহের পাশেই একটি মোবাইল ফোন পড়ে থাকতে দেখে পুলিশ তাঁর বড় বোনকে ফোন করে পরিচয় নিশ্চিত করে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে হত্যার পর মরদেহ মাছের ঘেরে ফেলে রেখে যায়। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
কেএমপি উপ-পুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং নিহতের বাবাকে খবর দেওয়া হয়েছে।
আগস্ট ১২, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফুটবল | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।