এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার সাভারে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি এবং দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ মে রাত ১১টা ৫ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন বেদেপল্লী এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। এ সময় রোকসানা আক্তার ওরফে রুকশা (৩৫) ও মো. সাকিব (২২) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ হাজার টাকা। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত রোকসানার বিরুদ্ধে এর আগেও তিনটি মাদক মামলা রয়েছে।
একই দিন রাত সাড়ে ১১টার দিকে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় দ্বিতীয় অভিযানটি চালায় ডিবি পুলিশ। সেখান থেকে গ্রেফতার করা হয় পেশাদার ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্য মো. মিলন হোসেন (৪৫) ও মো. মনির হোসেনকে (৩৭)। পুলিশের তথ্যমতে, এই দুইজনের অপরাধের অতীত রেকর্ড বেশ দীর্ঘ। মিলন হোসেনের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ ১০টি এবং মনির হোসেনের বিরুদ্ধে একই ধরনের অপরাধে মোট ৮টি মামলা রয়েছে।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট অন্যান্য ধারায় পৃথক মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জুলাই ৭, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফুটবল | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।