এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে জীবিকায়নের লক্ষ্যে নারীদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত মেধাবী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন মাজহারুল ইসলাম।
মহিলা বিষয়ক অধিদপ্তর, ফরিদপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা শাখার উপ-পরিচালক মাশউদা হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম বলেন, "বর্তমান সময়ে নারীদের দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। আপনারা প্রশিক্ষণের মাধ্যমে যে দক্ষতা অর্জন করেছেন, তা সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলবেন—এটিই আমাদের প্রত্যাশা।"
সেলাই মেশিন বিতরণ শেষে প্রধান অতিথি মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি নারীদের জন্য কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রমের পরিধি আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষণার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।