এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর সঠিক স্থানে জবাই নিশ্চিতকরণ এবং চামড়া বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণের লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে এক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২২ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচ্য বিষয় ছিল—পরিবেশের পরিচ্ছন্নতা রক্ষা এবং জাতীয় সম্পদ চামড়ার সঠিক ব্যবস্থাপনা। বক্তারা কোরবানির ঈদে যত্রতত্র পশু জবাই না করে নির্দিষ্ট স্থানে জবাই করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং দেশের অর্থনৈতিক সম্পদ চামড়া যেন অবহেলায় নষ্ট না হয়, সে লক্ষ্যে সঠিক উপায়ে লবণ দিয়ে চামড়া সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিকী বলেন, "কোরবানি আমাদের পবিত্র ধর্মীয় উৎসব। তবে উৎসবের পাশাপাশি পরিবেশের পরিচ্ছন্নতা রক্ষা করা এবং কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ করা আমাদের প্রত্যেকের নাগরিক দায়িত্ব। সঠিক নিয়মে চামড়া না ছাড়ানো এবং দ্রুত লবণ না দেওয়ার কারণে প্রতি বছর প্রচুর চামড়া নষ্ট হয়, যা আমাদের অর্থনীতির জন্য বড় ধরনের ক্ষতি।"
তিনি আরও বলেন, "আমরা যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকি, তবে পরিবেশ যেমন দূষণমুক্ত থাকবে, তেমনি চামড়া শিল্পের অপচয়ও রোধ করা সম্ভব হবে। পবিত্র ঈদুল আজহা সুষ্ঠুভাবে উদযাপনে আমি উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ, ইমাম, ওলামা সমাজ এবং ব্যবসায়ীদের একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি।"
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু আনাছ, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি মো. মুজাহিদ খাঁন, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় ওলামা পরিষদের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।
ফেব্রু ২০, ২০২৫
মার্চ ১৯, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
ফুটবল | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।