এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইসলামি ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের (৮ম পর্যায়) দ্রুত অনুমোদন এবং জানুয়ারি ২০২৫ থেকে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ পাঁচ দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) সকালে নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় মডেল মসজিদের সামনে এ কর্মসূচি পালন করেন প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারীরা।
জেলা ইসলামি ফাউন্ডেশনের মাঠকর্মী মাওলানা তৌফিকুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পুলিশ লাইনস মসজিদের শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক। এছাড়াও বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলার মডেল মসজিদের কেয়ারটেকার শিক্ষক মাওলানা ওমর ফারুক, রানীনগর উপজেলার সহজ কোরআন শিক্ষা শিক্ষক মাওলানা রুহুল কুদ্দুস এবং মহাদেবপুর উপজেলার কেয়ারটেকার শিক্ষক মাওলানা আব্দুল মতিন।
বক্তারা অভিযোগ করেন, গত বছরের ১৯ আগস্ট ধর্ম উপদেষ্টা প্রকল্পের বিদ্যমান জনবলকে রাজস্বখাতে স্থানান্তর করার প্রতিশ্রুতি দেয়া হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি।
তারা আরও জানান, গত ১৪ মে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় সিদ্ধান্ত হয়, ৫ মাসের বেতন-ভাতা বাদ দিয়ে প্রকল্প অনুমোদনের তারিখ থেকে বেতন-ভাতা দেয়া হবে। এতে প্রকল্পে কর্মরত প্রায় ৮৪ হাজার শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারীর মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে।
বক্তারা বলেন, “ঈদুল ফিতরেও আমরা কোনো বেতন-ভাতা পাইনি। বেতন-ভাতা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। তারপরও কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন করে যাচ্ছি। কিন্তু পবিত্র ঈদুল আজহার আগে বেতন-ভাতা না দিলে সারা দেশে সরকারের ভাবমর্যাদা ক্ষুণ্ন হবে।”
তারা দ্রুত বকেয়া বেতন-ভাতা পরিশোধের পাশাপাশি প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
জানু ১১, ২০২৬
নভেম্বর ৬, ২০২৫
সেপ্টেম্বর ২১, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।