এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে নিখোঁজের একদিন পর শরিফ উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) দুপুরে সৌলকোপা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফ উদ্দিন জেলার সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের কানমটকা গ্রামের মৃত মোজাহার দরজির ছেলে।
নওগাঁ সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু তাহের জানান, শুক্রবার সন্ধ্যায় শরিফ উদ্দিন বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবার অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
রবিবার দুপুরে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে মরদেহটি দেখতে পান। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের কিছু অংশ শিয়াল খেয়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নভেম্বর ২৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।