এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নতুন প্রজন্মের মেকআপ আর্টিস্টদের পেশাগত দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে “অঙ্গনা বিউটি অ্যান্ড স্মার্ট লাইফস্টাইল”।
রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর মিরপুর-১০ এর মধুমিতা কনভেনশন হলে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। মেকআপ শিল্পের নানাদিক তুলে ধরার পাশাপাশি অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এ আয়োজনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব ফয়জুল হক। তিনি বলেন, “তরুণরাই জাতির শক্তি। ৫ আগস্ট আমরা দেখেছি তাদের ঐক্য, যেমনটি ছিল ১৯৭১ সালেও। মেকআপ কেবল সাজ নয়, এটি এক ধরনের শিল্প—যা মানুষের সৌন্দর্য ও আত্মবিশ্বাস প্রকাশে সহায়ক।”
প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, অঙ্গনার এ উদ্যোগ থেকে তারা আধুনিক ও বাস্তবভিত্তিক বিভিন্ন কৌশল শিখেছেন, যা তাদের কর্মজীবনে কাজে আসবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। একইসঙ্গে অতিথিদের সম্মাননাও প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অঙ্গনা বিউটি অ্যান্ড স্মার্ট লাইফস্টাইল-এর চেয়ারম্যান জনাবা তাসনীম আমিন শাহীন।
ফেব্রু ১২, ২০২৫
এপ্রিল ২৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৮ আগস্ট, ২০২৬
ঢালিউড | ৮ আগস্ট, ২০২৬
ওটিটি | ৮ আগস্ট, ২০২৬
ফুটবল | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।