এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। রবিবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার বগারবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার (২৭ অক্টোবর) সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, রোববার রাতে পুলিশের নিয়মিত টহল চলাকালে উপজেলার ভান্ডারগ্রাম বগারবাড়ী এলাকায় সন্দেহভাজন অবস্থায় দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— রাজু হাসান (১৯), পারইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং শামিম হোসেন (২১), ভান্ডারগ্রাম এলাকার ফারুক হোসেনের ছেলে।
ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
মার্চ ১৫, ২০২৫
ফেব্রু ১১, ২০২৬
সেপ্টেম্বর ১০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।