এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর মহাদেবপুরে এক বিএনপি নেতার বাড়িতে পরিবারের সবাইকে বেঁধে রেখে সংঘবদ্ধ ডাকাতি হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতদল নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের রানীপুকুর গ্রামে। ভুক্তভোগী আব্দুল হামিদ ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি।
আব্দুল হামিদ জানান, রাত আনুমানিক ৩টার দিকে ৮-১০ জন মুখোশধারী ডাকাতদল অস্ত্রের মুখে তাদের বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের মারধর করে জিম্মি করে ফেলে এবং সবাইকে বেঁধে রাখে। এরপর ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা, সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার, একটি ডিসকভার মোটরসাইকেল, মোবাইল ফোন, ছাগল, চাল-ডাল ও পোশাকসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৮ লাখ টাকা বলে দাবি করেছেন তিনি।
এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং ডাকাতদের ধরতে অভিযান চলছে। এছাড়া মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আগস্ট ৪, ২০২৫
ফেব্রু ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৫ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ নভেম্বর, ২০২৬
বরিশাল | ৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।