এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর কবিরহাটে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল খোলা বাজারে বিক্রির অভিযোগে ওজি উল্যাহ নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কবিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের ঘোষবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ওজি উল্যাহ কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং ধানসিঁড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জগদানন্দ গ্রামের মৃত দুধা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর ধানসিঁড়ি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার হন বিএনপি নেতা ওজি উল্যাহ। এরপর থেকেই চাল বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে স্থানীয় লোকজন তাকে ৩ বস্তা চাল খোলা বাজারে বিক্রির সময় আটক করে। খবর পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ৪৩ বস্তা চাল জব্দ করেন এবং তা ইউনিয়ন সচিবের জিম্মায় রাখা হয়। অভিযোগ রয়েছে, চাল বিতরণের স্থান পরিবর্তন করে তিনি নিয়মিত এ ধরনের অনিয়ম করে আসছিলেন।
এ ঘটনায় উপজেলা উপ-খাদ্য পরিদর্শক মো. ছালেহ উদ্দিন বাদী হয়ে সোমবার (১ সেপ্টেম্বর) কবিরহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওজি উল্যাহকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
জানু ৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।