এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় এক শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মারধরের পাশাপাশি টাকা ছিনতাই ও নারী-শিশুকে হেনস্তার অভিযোগও উঠেছে বাস কাউন্টারের কর্মচারী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে।
শনিবার (১৪ জুন) বেলা সোয়া ১১টার দিকে বসুরহাট বাজারের নতুন বাসস্ট্যান্ডে অবস্থিত বসুরহাট এক্সপ্রেস কাউন্টারে এ ঘটনা ঘটে।
আহত যাত্রীর নাম মো. আলাউদ্দিন (৩০)। তিনি কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নুরসোনাপুর গ্রামের বাসিন্দা এবং নোয়াখালী আদালতের একজন শিক্ষানবিশ আইনজীবী।
ভুক্তভোগী আলাউদ্দিন বলেন, “আমি আমার বড় ভাই, ভাবি ও ভাতিজা-ভাতিজিসহ চট্টগ্রামে যাওয়ার জন্য বসুরহাট এক্সপ্রেস কাউন্টারে যাই। সাধারণত এই রুটে ভাড়া ২৫০ টাকা হলেও তারা ঈদের অজুহাতে ৩০০ টাকা দাবি করে। আমি বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে দুইজন কর্মচারীর সঙ্গে তর্কাতর্কি হয়। এরপর তারা গালাগাল ও মারধর শুরু করে। কিছুক্ষণ পর তাদের সঙ্গে থাকা সন্ত্রাসীরা এসে আমাকে বেধড়ক মারধর করে মাথায় আঘাত করে। আমার বড় ভাইয়ের কাছ থেকে ৬৩ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আমাদের নারী-শিশু সদস্যদেরও হেনস্তা করে।”
আলাউদ্দিন আরও জানান, পরে তারা সেনাবাহিনীর ক্যাম্প ও কোম্পানীগঞ্জ থানায় মৌখিকভাবে অভিযোগ করেন। সেনা ক্যাম্পে পৌঁছালে হামলাকারীরা সেখানে গিয়েও হামলার চেষ্টা করে। সেনা সদস্যরা বের হলে তারা পালিয়ে যায়।
অভিযোগ অস্বীকার করে বসুরহাট এক্সপ্রেসের এমডি মাজহারুল হক তৌহিদ বলেন, “কোনো যাত্রীর ওপর হামলা হয়নি। সামনের সিট নিয়ে যাত্রীদের নিজেদের মধ্যেই মারামারি হয়েছে। এতে আমাদের কাউন্টারের দুইজনও আহত হয়। বর্তমানে চট্টগ্রাম থেকে বাস খালি আসায় আমরা ৩০০ টাকা করে নিচ্ছি।”
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “ভাড়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে যাত্রীকে মারধরের অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে এবং ভুক্তভোগী থানায় মৌখিক অভিযোগ দিয়েছেন।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বাস যাত্রীদের নিরাপত্তা ও ন্যায্য ভাড়া নির্ধারণে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।
মার্চ ২৭, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২১ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ২১ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ২১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।