এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন বুলু বলেছেন, “বিএনপি’র নেতৃত্বেই দুর্নীতিমুক্ত, সুশাসিত এবং কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।” শনিবার (১৪ জুন) বিকেল ৪টায় উপজেলার বিভিন্ন গ্রামে বিএনপির পক্ষ থেকে আয়োজিত জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন বুলু স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
তিনি বলেন, “দেশকে অর্থনৈতিক স্বচ্ছলতা, সুশাসন ও সামাজিক ন্যায়বিচারের পথে এগিয়ে নিতে কেবল বিএনপি’র নীতিই কার্যকর ভূমিকা রাখতে পারে। দেশের প্রতিটি স্তরে বিরাজমান দুর্নীতি রুখতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি’র হাতকে শক্তিশালী করতে হবে।”
বিএনপি’র এই নেতা আরও বলেন, “আমাদের আন্দোলন শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সংবিধানসম্মত। জনগণের অধিকার আদায়ে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসন্ন নির্বাচনে বিএনপি জয়ী হলে এ অঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।”
দিনব্যাপী এই কর্মসূচিতে তিনি সাহেবগঞ্জ, বৈঠাখালি, ওলমা, বড়ভিটা, বিপ্রবোয়ালিয়া, নবাবের তাম্বু, জয়সার ও খঞ্জর গ্রামে গণসংযোগ করেন। এসব এলাকার জনগণের সামনে বিএনপি’র উন্নয়নমূলক পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন তিনি।
প্রচারণায় আরও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম সরদার, সাবেক চেয়ারম্যান মো. এমদাদুল হক পিন্টু, রাণীনগর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম. জাকির হোসেন, রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহমুদুর রহমান বেলাল, ছাত্রদলের সাধারণ সম্পাদক নওশাদুজ্জামান, নাসির উদ্দিন, টনি, আবুল কালাম আজাদ প্রমুখ।
আনোয়ার হোসেন বুলুর এই জনসংযোগ কর্মসূচি স্থানীয় পর্যায়ে বিএনপি’র সাংগঠনিক ভিত্তি মজবুত করতে এবং জনসমর্থন বাড়াতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সেপ্টেম্বর ১২, ২০২৪
সেপ্টেম্বর ৩০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ঢালিউড | ৮ আগস্ট, ২০২৬
ফুটবল | ৮ আগস্ট, ২০২৬
সাতক্ষীরা | ৮ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৮ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।