এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাজুডাঙ্গায় গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা, সময়মতো টিকাদান, কৃত্রিম প্রজনন ও সামগ্রিক প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্থানীয় খামারি ও পশুপালনকারীদের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
গত সোমবার (১০ আগস্ট) ‘জাগোনারী প্রগতি সংস্থা’ ও ‘মহিলা জনগোষ্ঠীর সেবা নিশ্চিতকরণ প্রতিষ্ঠান’-এর যৌথ উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শামিম রেজা মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল সাকিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, জাগোনারী সংস্থার ডেপুটি ডাইরেক্টর সুচিত্রা রানী এবং প্রাণি স্বাস্থ্য শাখার জোনাল প্রোগ্রাম অফিসার মো. নাসিম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিক সাইফুল ইসলাম (শাহীন), সাংবাদিক আব্দুল আলীম সাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও খামারিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “দৌলতপুর একটি আয়তনভিত্তিক বড় উপজেলা। এ অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ সরাসরি পশুপালন ও খামারের ওপর জীবিকা নির্বাহ করে। ফলে গবাদিপশুর সময়মতো টিকাদান, সঠিক চিকিৎসাসেবা ও কৃত্রিম প্রজননের প্রয়োজনীয়তা অত্যন্ত অপরিসীম। এ ধরনের সমন্বিত পদক্ষেপ গবাদিপশুর রোগব্যাধি প্রতিরোধে এবং উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা চূড়ান্তভাবে খামারিদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করবে।”
বক্তারা জনকল্যাণমূলক এই আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে সরকারি প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে স্থানীয় প্রান্তিক খামারিদের আধুনিক পশুপালন পদ্ধতি, সময়মতো টিকাদান ও উন্নত কৃত্রিম প্রজননের সুফল সম্পর্কে সচেতন করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।