এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মেগা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।
শুক্রবার (১৪ নভেম্বর ) বিকেল ৩টার দিকে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই খেলায় মুখোমুখি হয় কুমারখালী ফুটবল একাদশ ও কুষ্টিয়া ফুটবল একাদশ। খেলায় কুমারখালী ফুটবল একাদশ ৪- ৩ গোলে ট্রাইবেকারে কুষ্টিয়া ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে বিজয়ী হয়।
রোমাঞ্চকর এই খেলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রথম গোলদাতা ও ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন কুমারখালী একাদশের আশিক , তাকে পুরস্কার প্রদান করেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি খোকসা কুমারখালীর নির্বাচিত সাবেক সংসদ সদস্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দা ফাহিমা রুমী, সাবেক যুগ্ম সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির আখতারুজ্জামান কাজল মাজমাদার।
খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য ও খোকসা উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিস-উজ-জামান,পৌর বিএনপির সভাপতি মুন্সি এ জেড রশিদ রেজা বাজু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোস্তফা শরীফ।
এছাড়া, টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও খোকসা যুবসংঘ ও পাঠাগারের সাধারণ সম্পাদক নাফিজ আহম্মেদ খান রাজু,অর্থ সম্পাদক নুরুজ্জামান,শামীম আহমেদ বাবু।
খেলার পুরো সময়জুড়ে মাঠে ছিল দর্শকদের উচ্ছ্বাস ও করতালির ঢেউ, যা খোকসা জুড়ে এক উৎসবের আমেজ তৈরি করে।
অক্টোবর ৩১, ২০২৪
মার্চ ২২, ২০২৫
এপ্রিল ২৩, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।