এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের শান্তিনগর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে একটি বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান মালামাল এবং এক এইচএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী মো. ফজলু হক জানান, তিনি চাকরির সুবাদে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। তাঁর মেয়ের এইচএসসি পরীক্ষা চলমান থাকায় সম্প্রতি পরিবারসহ গ্রামের বাড়িতে আসেন। এ সুযোগে দুর্বৃত্তরা রাতের আঁধারে তাদের বসতবাড়িতে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার, বিভিন্ন মালামাল এবং তাঁর মেয়ের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র চুরি করে নিয়ে যায়।
তিনি আরও অভিযোগ করেন, তাদের সঙ্গে জনি নামের এক ব্যক্তির দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ওই ব্যক্তি বিভিন্ন সময় তাদের হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। ফজলু হকের দাবি, পূর্ব শত্রুতার জের ধরেই জনির লোকজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, ঘটনার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আগস্ট ২৩, ২০২৫
ফেব্রু ১৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ২৫ আগস্ট, ২০২৬
ঢাকা | ২৫ আগস্ট, ২০২৬
আইন আদালত | ২৫ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।