এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় জীবনে ঐক্য ও সংহতির গুরুত্ব অপরিসীম উল্লেখ করে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস বলেছেন, নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, জাতীয় চেতনা ও দায়িত্ববোধ জাগ্রত করতে জাতীয় দিবসগুলোর প্রকৃত তাৎপর্য তুলে ধরতে হবে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে কলেজের অডিটোরিয়ামে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি। ঐক্যবদ্ধ থাকলে যেকোনো সংকট ও প্রতিকূলতা সম্মিলিত প্রচেষ্টায় মোকাবিলা করা সম্ভব। আমাদের জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও স্বাধীনতার চেতনার সঙ্গে ঐক্য ও সংহতির যোগসূত্র অত্যন্ত গভীর। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও মনন বিকাশের পাশাপাশি দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে। এ সময় তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের আরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আলমগীর হাসান।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল সালাম, প্রভাষক বিষ্ণুপদ মণ্ডল, প্রভাষক আব্দুর রশিদ খান এবং শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক প্রভাষক মোরাদ হোসেন তালুকদার প্রমুখ।
এ সময় শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ জেনারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. মুকুলসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
নভেম্বর ৭, ২০২৫
জুলাই ১৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
বরিশাল | ৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।