এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পৌর এলাকার ইছাপাশা গ্রাম থেকে আশিক শেখ (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আশিক শেখ ইছাপাশা গ্রামের মিন্টু শেখের ছেলে। তিনি পেশায় কৃষিকাজ করতেন। তার চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান আশিক। মঙ্গলবার ভোরে তার স্ত্রী সুরভী বেগম ঘুম থেকে উঠে পাশের কক্ষে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে তার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী সুরভী বেগম বলেন, আমাদের মধ্যে কোনো ধরনের পারিবারিক কলহ বা ঝগড়া-বিবাদ ছিল না। রাতে স্বাভাবিকভাবেই আমরা খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে পাশের কক্ষে গিয়ে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।
ঘটনাটি ঘিরে এলাকায় নানা ধরনের আলোচনা সৃষ্টি হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিসেম্বর ৩, ২০২৫
এপ্রিল ১০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৮ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।