এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়ীয়া এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতে নৌবাড়ীয়া নতুনপাড়া এলাকার মৃত অনিলের ছেলে মিলন (৩৬)-কে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় অভিযান চালিয়ে তিন বস্তা নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ জব্দ করা হয়। পরে জব্দকৃত উপকরণ ধ্বংস করা হয়। ধ্বংস করা উপকরণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
অভিযানে ভাঙ্গুড়া থানার এসআই (নিরস্ত্র) মো. এরশাদ হোসেনও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, অবৈধ জালের ব্যবহার এবং এসব জালের উপকরণ পরিবহন বন্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৮ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।