এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন মানিকজান বিবি (৯৭) নামের এক প্রতিবন্ধী বৃদ্ধা। তিনি উপজেলার চকবিষ্টপুর গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, মানিকজান বিবি দীর্ঘদিন থেকে মানসিক রোগে আক্রান্ত। মঙ্গলবার (১৪ জুলাই) সকালের দিকে তিনি বাড়ি সংলগ্ন নদীর ঘাটে গোসল করতে যান। এর পর দীর্ঘ সময় ধরে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে থাকেন।
চকবিষ্টপুর খেয়াঘাটের মাঝি তাঁকে নদীতে গোসল করতে দেখেছেন জানালে পরিবারের লোকজন নদীতে বিভিন্নভাবে খুঁজতে থাকেন। পরে বিষয়টি জানতে পেরে আত্রাই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। এক পর্যায়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দিনভর চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে পারেনি।
আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের ধারণা, তিনি নদীতে গোসল করতে নেমে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় পানিতে ডুবে গেছেন। নদীতে ব্যাপক স্রোত থাকায় হয়তো বা ভেসে যেতে পারেন। আত্রাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নকিবুর আলী সরকার বলেন, আমরা তাঁকে উদ্ধারে সাধ্যমতো চেষ্টা করছি। রাজশাহী থেকে আমাদের ডুবুরি দলও দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালাচ্ছেন। এ সংবাদ লেখা পর্যন্ত (বিকাল সাড়ে ৬টা) তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ডিসেম্বর ৮, ২০২৫
আগস্ট ২৪, ২০২৪
অক্টোবর ৫, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ক্যাম্পাস | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।