এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনের রাণীনগরে ইউনিয়ন বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মিরাট ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে মিরাট ফুটবল মাঠে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইলসাম রেজু। সভাপতিত্ব করেন মিরাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. রেজাউল ইলসাম রেজু বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এই লড়াইয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনা এবং এলাকার উন্নয়ন, শিক্ষা, কৃষি ও স্বাস্থ্যসেবাসহ সব সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে আমার প্রধান অঙ্গীকার।”
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. এছাহক আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রাসেল সরকার এবং মিরাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহাদত হোসনে।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রুকুনুজ্জামান খান রুকু, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুজ্জামান (ভিপি) জাপান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল প্রমুখ।
সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
আন্তর্জাতিক | ২১ জুলাই, ২০২৬
ফুটবল | ২১ জুলাই, ২০২৬
সাতক্ষীরা | ২১ জুলাই, ২০২৬
ভারত | ২১ জুলাই, ২০২৬
রাজনীতি | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।