এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের দুর্গম থানচি–আলীকদম সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অজয় বড়ুয়া (২৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সড়কের ১৬ কিলোমিটার এলাকার দামতোয়ার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অজয় বড়ুয়া চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চিপু বড়ুয়ার ছেলে। স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. হাসান জানান, অজয় বড়ুয়া মোটরসাইকেল চালিয়ে আলীকদম থেকে থানচির দিকে যাচ্ছিলেন। পাহাড়ি উঁচু–নিচু ও আঁকাবাঁকা সড়কে চলার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
অক্টোবর ৭, ২০২৫
সেপ্টেম্বর ২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।