এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে চারজন মাদক সেবিকে ৬মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল)রাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদেরকে সাজাপ্রদান করে। সাজাপ্রাপ্তদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো: রায়হান জানান,উপজেলার কাাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামে হেলাল উদ্দীনের বাড়ীতে মাদকের আড্ডা বসেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টা নাগাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসানসহ অভিযান পরিচালনা করা হয়। এসময় কাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামের শাহাদত আলীর ছেলে হেলাল উদ্দীন (৪৯),আবুল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৩৯),আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৩৭) ও একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে হোসেন আলী (৩১)কে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। এর পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারজনকে ৬মাস করে বিনাশ্রম কারাদণ্তে দণ্ডিত করেন। এছাড়া প্রত্যেককে আরো ১০০শত টাকা করে অর্থদণ্ডে দন্ডিত করা হয়। রাতেই দন্ডপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদক,সন্ত্রাস নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
নভেম্বর ১৭, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।