এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোতে একটি ইসলামিক সেন্টারে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় হামলাকারীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, হামলায় সরাসরি জড়িত দুই সন্দেহভাজন যুবকও প্রাণ হারিয়েছে। ধারণা করা হচ্ছে, হামলার পর তারা নিজেরাই আত্মহত্যা করেছে।
ঘটনার বিস্তারিত জানিয়ে সান ডিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াহল বলেন, ‘আমরা ঘটনাটিকে একটি “হেট ক্রাইম” বা বিদ্বেষজনিত অপরাধ হিসেবে গুরুত্বের সাথে তদন্ত করছি। প্রতিটি কমিউনিটির জন্য এটি একটি দুঃস্বপ্ন। তবে বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেন্টারে থাকা কোনো শিশুর ক্ষয়ক্ষতি হয়নি।’
সিটি প্রশাসন জানিয়েছে, নিহতদের মধ্যে একজন নিরাপত্তা কর্মীও রয়েছেন, যিনি অন্যদের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছেন। ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবারগুলোর সহায়তায় একটি পুনর্মিলন কেন্দ্র স্থাপন করা হয়েছে।
মসজিদের ইমাম তাহা হাসানি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এই কেন্দ্রটি সর্বসাধারণের জন্য প্রার্থনা, শিক্ষা ও সামাজিক মিলনের জায়গা। উপাসনালয়ের ওপর এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
সান ডিয়েগোর মেয়র টড গ্লোরিয়া শোক প্রকাশ করে বলেন, ‘এটি একটি বড় ট্র্যাজেডি। আমরা মুসলিম কমিউনিটির প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং ধর্মীয় স্থানগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছি।’
বর্তমানে এলাকাটির পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আগস্ট ২৭, ২০২৬
সেপ্টেম্বর ৩, ২০২৬
সেপ্টেম্বর ১০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।