এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রায় ১০০ পিস ইয়াবাসহ আটক এক যুবককে মাত্র ৪ পিস ইয়াবাসহ পুলিশের হাতে তুলে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় এক চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে উপজেলার বীরতারা ইউনিয়নের চান্দারটেক এলাকা থেকে পলাশ মন্ডল নামের ওই মাদক ব্যবসায়ীকে থানায় নিয়ে যায় পুলিশ। আটক পলাশ নিমতলী গ্রামের কৃষ্ণ মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর তিনটার দিকে পলাশ মন্ডল চান্দারটেক বাসস্ট্যান্ড এলাকায় আসেন। এ সময় স্থানীয় বখাটে যুবক রাসেল, ইমন, হৃদয় ও সালাম তার সাথে কানাকানি শুরু করে। একপর্যায়ে পলাশের কাছে ইয়াবা রয়েছে বলে তারা চিৎকার-চেঁচামেচি শুরু করে। তাদের হাঁকডাকে আশপাশের দোকানদার ও পথচারীরা এগিয়ে এলে পলাশের কাছ থেকে একটি পোটলা উদ্ধার করা হয়। সেখানে আনুমানিক ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াবা উদ্ধারের পরপরই কৌশলে উপস্থিত লোকজনকে সরিয়ে দেয় বীরতারা গ্রামের মোঃ নাজিরের ছেলে রাসেল, শামসুল ইসলামের ছেলে ইমন, সোহরাবের ছেলে হৃদয় এবং রতনের ছেলে সালাম। এরপর তারা পলাশকে নির্জন স্থানে নিয়ে গিয়ে দর-কষাকষি শুরু করে এবং বিষয়টি ধামাচাপা দিতে ৪০ হাজার টাকা দাবি করে। দীর্ঘ এক ঘণ্টা ধরে তাদের মধ্যে দর-কষাকষি চললেও কোনো সুরাহা হয়নি।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, প্রভাবশালী ওই কিশোর গ্যাংয়ের ভয়ে সাধারণ মানুষ পুলিশকে ফোন দেওয়ার সাহস পাচ্ছিল না। পরবর্তীতে ঘটনাটি জানতে পেরে স্থানীয় বিএনপির এক নেতা শ্রীনগর থানা পুলিশকে খবর দেন। তবে পুলিশ আসার আগেই সালেপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী স্বপন (দিনু হাওলাদারের ছেলে) আটক পলাশের মুঠোফোনটি কেড়ে নেয়।
পরবর্তীতে বিকেল সাড় চারটার দিকে শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন ও এসআই শফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছালে উক্ত চক্রটি ১০০ পিস ইয়াবার জায়গায় মাত্র ৪ পিস ইয়াবাসহ পলাশকে পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনার নেপথ্য বিষয়ে অনুসন্ধানে জানা যায়, মূলত মাদক ব্যবসার বনিবনা না হওয়ায় নিজ সিন্ডিকেটের সদস্যরাই পলাশকে ধরিয়ে দিয়েছে। অভিযুক্ত রাসেলের নেতৃত্বে এলাকায় গড়ে ওঠা এই কিশোর গ্যাং সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে বালুবাহী ট্রাক থেকে চাঁদা আদায়, পথচারীদের ছিনতাই এবং বহিরাগতদের জিম্মি করে অর্থ আদায়ের মতো অপকর্মের সাথে জড়িত।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রাসেল জানান, "আমরা কোনো ইয়াবা নিজেরা রাখিনি। পলাশ নিজেই ইয়াবা পানিতে ফেলে দিয়েছে। তাছাড়া তার কাছে গাঁজা থাকায় স্থানীয়রা ভেবেছিল ইয়াবার পরিমাণ অনেক বেশি।"
এ বিষয়ে শ্রীনগর থানার কর্মকর্তা (তদন্ত) মিল্টন দত্ত জানান, "৪ পিস ইয়াবাসহ পলাশ নামের এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ হেরফের এবং অন্যান্য অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।"
ফেব্রু ৭, ২০২৬
এপ্রিল ১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।