এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের গজারিয়ায় রড উৎপাদনের মধ্যবর্তী কাঁচামাল গরম বিলেট মাথায় পড়ে মোহাম্মদ আলী (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বাউশিয়া এলাকার একটি লৌহ শিল্প কারখানায়। নিহত মোহাম্মদ আলী নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি ওই কারখানার প্রোডাকশন বিভাগে নাইট শিফটে কাজ করতেন।
সহকর্মীরা জানান, কাজের সময় অসাবধানতাবশত গরম বিলেট তার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলীর মৃত্যু হয়। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ কারখানা থেকে তার মরদেহ উদ্ধার করে।
গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
অক্টোবর ৯, ২০২৫
নভেম্বর ১০, ২০২৫
মার্চ ২২, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।