এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছড়িতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শিক্ষার্থী ও সাধারণ কৃষকদের মাঝে প্রায় ১৮ হাজার ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে সোমবার (১০ আগস্ট) স্থানীয় 'উ. সারা লাইব্রেরী' প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।
বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী আবুল বশরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য সাচিংপ্রু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি, বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, পাল্পউড প্লান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক। এছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাশৈপ্রু, হাইনুমং মারমা, সাচিংথুই মারমাসহ কাঠ ব্যবসায়ী সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী বিনির্মাণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই চলবে না, চারাগাছগুলো যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, সেজন্য প্রয়োজনীয় পরিচর্যা ও সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পাহাড়ি অঞ্চলের গুরুত্ব তুলে ধরে বক্তারা আরও বলেন, বান্দরবানের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও অনন্য জীববৈচিত্র্য রক্ষায় বনজ ও ফলদ বৃক্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা এবং কৃষকদের মাঝে এসব চারা বিতরণের মাধ্যমে যেমন পরিবেশ সুরক্ষা নিশ্চিত হবে, তেমনি ফলদ বৃক্ষের মাধ্যমে কৃষকরাও আর্থিকভাবে লাভবান হবেন।
সংবাদ পাঠ শেষে আয়োজক কমিটি উপস্থিত শিক্ষার্থী ও কৃষকদের হাতে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলদ গাছের চারা তুলে দেন।
জুলাই ২১, ২০২৫
আগস্ট ২৭, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ক্রিকেট | ৪ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৪ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ৪ অক্টোবর, ২০২৬
ফুটবল | ৪ অক্টোবর, ২০২৬
এশিয়া | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।