এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন পাঁচখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মিরাজ তালুকদারের সঙ্গে স্থানীয় এলাকাবাসীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলমত নির্বিশেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরে এলাকাবাসীর জোরালো দাবির মুখে মিরাজ তালুকদার আনুষ্ঠানিকভাবে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।
শুক্রবার বিকেলে পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। রহিম পেয়াদার সভাপতিত্বে এবং সজল বেপারীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন স্থানীয় মুরব্বি দবির বেপারী, দবির মাতুব্বর, বাবলু খা, মানিক বেপারী, রিপন বেপারী, মাহাবুব মাতুব্বর, কামাল মাতুব্বর ও সোহেল বেপারী।
এ সময় উপস্থিত ছিলেন মিন্টু বেপারী, মোখলেছ চোকদার, নাজির চোকদার, কাদের আকন, কালু শিকদার, চানমিয়া বেপারী, বাচ্চু আকন, সান্টু হাওলাদার ও মকবুল বেপারীসহ এলাকার বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও সভায় মাদারীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মিরাজ তালুকদার দীর্ঘদিন ধরে পাঁচখোলা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। এলাকার উন্নয়ন ও জনকল্যাণে তাঁর মতো একজন নিবেদিতপ্রাণ মানুষকে ইউনিয়ন পরিষদের অভিভাবক হিসেবে প্রয়োজন। নির্বাচনে তাঁকে বিজয়ী করতে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার করেন।
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার তাঁর বক্তব্যে বলেন, “মিরাজ তালুকদার দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে দলের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও সামাজিক কর্মকাণ্ড বিবেচনায় দল তাঁকে সমর্থন দেবে বলেই আমাদের বিশ্বাস।”
স্থানীয় বাসিন্দাদের জোরালো দাবির প্রেক্ষিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে মিরাজ তালুকদার বলেন, “দলীয় সমর্থনের পাশাপাশি আমি ইউনিয়নবাসীর সরাসরি ভালোবাসায় নির্বাচিত হয়ে জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। পাঁচখোলা ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা পেলে আমি এ ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।”
মতবিনিময় সভাটিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো এলাকায় এক উৎসবমুখর নির্বাচনী পরিবেশের সৃষ্টি করে।
নভেম্বর ২৭, ২০২৫
আগস্ট ৪, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
সারাদেশ | ৫ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৫ অক্টোবর, ২০২৬
বিনোদন | ৫ অক্টোবর, ২০২৬
শিক্ষা | ৫ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।