এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের আচমত আলী খান স্কুল অ্যান্ড কলেজে পূর্ববিরোধের জেরে এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ তাহসিন সিকদার নামে বহিরাগত এক কিশোরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। রোববার (স্কুল ছুটির পর) বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আটক তাহসিন সিকদার মাদারীপুর সদর উপজেলার কলেজ রোড এলাকার আজিজুল সিকদারের ছেলে।
পুলিশ ও বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা কর্মসূচি শেষে নবম শ্রেণির শিক্ষার্থী মিনহাজের সঙ্গে সপ্তম শ্রেণির শিক্ষার্থী নুর আলমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে শিক্ষকরা বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেন।
তবে ওই ঘটনার জের ধরে রোববার স্কুল ছুটির পর নুর আলম বহিরাগত কয়েকজন কিশোরকে সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নেয়। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে মিনহাজের ওপর অতর্কিত হামলা চালায়। মিনহাজের চিৎকার শুনে শিক্ষক ও শিক্ষার্থীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও দেশীয় অস্ত্রসহ তাহসিন সিকদারকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। কিশোর গ্যাং ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।