এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"ডিজিটাল যুগে তথ্যের বিশ্বাসযোগ্যতা বজায় রাখা: তথ্য বিশৃঙ্খলা মোকাবেলায় তথ্য অধিকারের ভূমিকা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের ‘কিন্নরী’ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বরইছড়ি মূল ফটক ও কাপ্তাই-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
কানাডা সরকারের অংশীদারিত্ব এবং ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে বাস্তবায়িত সিভিক এনগেইজমেন্ট ফান্ড (সিইএফ)-এর আওতায় পরিচালিত ‘এম্পাওয়ারমেন্ট’ প্রকল্পের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস’ এই কর্মসূচির আয়োজন করে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ফরহাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন এবং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরঞ্জীত তঞ্চঙ্গ্যা।
এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা যতি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের সিসিএম (CCM) সদস্যবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে তথ্যের অবাধ ও সঠিক প্রবাহ নিশ্চিত করা এবং যেকোনো ধরনের গুজব বা অপপ্রচার রোধে তথ্য অধিকার আইন এক কার্যকর হাতিয়ার। ডিজিটাল প্ল্যাটফর্মের দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি, সরকারি-বেসরকারি কার্যক্রমে স্বচ্ছতা আনয়ন এবং সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।