এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটের শিকার ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ দখলমুক্ত ঘোষণা করা হয়েছে। দখলদারদের টাঙানো সাইনবোর্ড সরিয়ে প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড পুনরায় স্থাপন করা হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটির সংস্কারকাজ শুরু হলেও সেখানে রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে।
সোমবার সকালে ক্লিনিক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা স্থানীয়দের সহায়তায় দখলদারদের লাগানো সাইনবোর্ডটি অপসারণ করেন। এরপর স্বাস্থ্যসেবা কেন্দ্রটির নিজস্ব সাইনবোর্ড ঝুলিয়ে প্রতিষ্ঠানটিকে আনুষ্ঠানিকভাবে দখলমুক্ত করা হয়।
সরেজমিনে দেখা যায়, হামলা ও ভাঙচুরের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ক্লিনিকটিতে জোরকদমে মেরামতের কাজ চলছে। সংস্কারকাজ চললেও সেবাবঞ্চিত হচ্ছেন না রোগীরা। ভেতরে স্বাস্থ্যকর্মীরা রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন, পাশাপাশি সেবাগ্রহীতাদের বাড়তি চাপের কথা বিবেচনা করে বাইরে অস্থায়ীভাবে চেয়ার-টেবিল বসিয়েও চিকিৎসাকার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বরে অবস্থিত ঐতিহ্যবাহী এই স্বাস্থ্যকেন্দ্রে অতর্কিত হামলা ও লুটপাট চালায় একদল দুর্বৃত্ত। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, হামলার পর প্রতিষ্ঠানটির জায়গা জবরদখল করতে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছিল।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া লুট হওয়া মালামালের মধ্যে দুই ট্রাক সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ। হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে সংশ্লিষ্ট শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।