এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কাপ্তাই ব্যাটালিয়ন( ৪১ বিজিবি) আয়োজনে পুজা উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাইয়ে উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ৪১ বিজিবি কাপ্তাই ওয়াগ্গাছড়া জোনের (ব্যাটালিয়ন) সদর দপ্তরে এই সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্।
সভায় লে. কর্নেল কাওসার মেহেদী বলেন, "বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। কাপ্তাই অঞ্চলে মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান এবং সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে, যা আমাদের সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।" তিনি আরও বলেন, এখানকার মানুষ একে অপরের উৎসবে শামিল হয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়, যা এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তি।
দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে তিনি সকলকে সতর্ক করেন। তিনি বলেন, "কেউ যেন আমাদের এই সম্প্রীতি নষ্ট করতে না পারে, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।"
এ বছর দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য বিজিবির টহল দল ইতোমধ্যে প্রতিটি মন্দির পরিদর্শন করেছে এবং পূজা শেষ না হওয়া পর্যন্ত এই টহল অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা মণ্ডপের স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে একটি সুন্দর ও নিরাপদ পূজা উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি ২৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক নাজমুল হক নূরনবী, শিলছড়ি ৩৫ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো: নুরুল আফসার চৌধুরী, ৪১ বিজিবির সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার, কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন।
এছাড়াও কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিচালনা কমিটি ২০২৫-এর প্রধান সমন্বয়ক দীপক কুমার ভট্টাচার্য, আহ্বায়ক জগদীশ চন্দ্র দাশ, সদস্য সচিব প্রিয়তোষ ধর পিন্টুসহ বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা এই সভায় অংশ নেন।
সভা শেষে উপজেলার ৬টি পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।