এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর গ্রামে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ১২ বছর বয়সী শিশু রবিউল সরদারের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল ) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, গতকাল বুধবার (৮ এপ্রিল) বিকেলে নিজ বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানোর সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল সরদার ওই এলাকার খোকন সরদারের ছেলে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানোর সময় রবিউলের ঘুড়ি পাশের উচ্চক্ষমতার বিদ্যুতের তারে আটকে যায়। পরে সেটি ছাড়ানোর চেষ্টা করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত শিশু রবিউল ঢাকার রাব ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে আমরা পরিবারের পক্ষ থেকে জেনেছি। আমাদের টিম ঘটনাস্থলে গেছে। শাহবাগ থানা থেকে বার্তা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আগস্ট ২৭, ২০২৫
নভেম্বর ২৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ২৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৩ আগস্ট, ২০২৬
ঢাকা | ২৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৩ আগস্ট, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।