এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এই রায় ঘোষণা করবেন।
এর আগে গত রবিবার উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিনটি ধার্য করেন। মামলার প্রধান আসামি ফয়সাল করিম বর্তমানে পলাতক রয়েছেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালায় র্যাব-২। অভিযান চলাকালে পালানোর চেষ্টা করলে ফয়সাল করিমকে আটক করা হয়। পরে তার বাসা তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এই ঘটনায় র্যাবের হাবিলদার মশিউর রহমান বাদী হয়ে আদাবর থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ফয়সাল করিম একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ, যিনি দীর্ঘ দিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
তদন্ত শেষে ২০২৫ সালের ২৮ মার্চ আদাবর থানার এসআই জাহিদ হাসান আদালতে চার্জশিট বা অভিযোগপত্র জমা দেন। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরীফ ওসমান বিন হাদি। এর ছয় দিন পর ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি করা হয় ফয়সাল করিমকে।
অস্ত্র মামলায় জামিনে থাকাকালীন হাদি হত্যাকাণ্ডের পর থেকেই ফয়সাল আত্মগোপনে চলে যান। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে ভারতে গ্রেপ্তার হয়ে সেদেশের কারাগারে রয়েছেন বলে জানা গেছে। আজ এই সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্র মামলার রায়কে কেন্দ্র করে আদালত পাড়ায় বিশেষ নজরদারি রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১২ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১২ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।