এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আন্তর্জাতিক প্রেস-ক্লাব ট্রাস্টের ঢাকা বিভাগ দক্ষিণাঞ্চলের (বৃহত্তর ফরিদপুর অঞ্চল) প্রধান কার্যালয় হিসেবে আনুষ্ঠানিকভাবে ফরিদপুর জেলাকে অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে এই অঞ্চলের সভাপতি হিসেবে সিনিয়র সাংবাদিক এ. এফ. এম. কাইয়ুম জঙ্গি এবং সাধারণ সম্পাদক হিসেবে সিনিয়র সাংবাদিক প্রবীর কুমার তালুকদার সুজিৎ মনোনীত হয়েছেন।
সংগঠন সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক প্রেস-ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় চেয়ারম্যান লায়ন মো. হেলাল উদ্দিন হিলু ও সিনিয়র যুগ্ম মহাসচিব মো. মাসুম বিল্লাহর যৌথ সম্মতিক্রমে বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা—ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরের সমন্বয়ে এই আঞ্চলিক প্রধান কার্যালয় ফরিদপুরে নির্ধারণ করা হয়।
ঘোষণায় নবনির্বাচিত সভাপতি এ. এফ. এম. কাইয়ুম জঙ্গি ও সাধারণ সম্পাদক প্রবীর কুমার তালুকদার সুজিৎকে সংশ্লিষ্ট পাঁচটি জেলা এবং আওতাধীন সকল উপজেলায় সাংগঠনিক কমিটি গঠনসহ সার্বিক নির্বাহী কার্যক্রম পরিচালনার পূর্ণ ক্ষমতা প্রদান করা হয়েছে।
এদিকে সাংগঠনিক এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ এবং ফরিদপুরকে আঞ্চলিক প্রধান কার্যালয় হিসেবে ঘোষণা করায় কেন্দ্রীয় চেয়ারম্যান লায়ন মো. হেলাল উদ্দিন হিলু ও সিনিয়র যুগ্ম মহাসচিব মো. মাসুম বিল্লাহর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। একই সাথে তাঁরা সংগঠনের ভাবমূর্তি রক্ষা ও সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠায় নিষ্ঠার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জুলাই ২৫, ২০২৫
ফেব্রু ১৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
ঢাকা | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।