অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান

অনলাইন ডেস্কঃ
৪ অক্টোবর, ২০২৬ ১:৩২ পিএম
শেয়ার করুন:
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে ৯ দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (৩ অক্টোবর) তিনি ঢাকা ত্যাগ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরের প্রথম পর্যায়ে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থ শহরে আয়োজিত ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন’-এ অংশগ্রহণ করবেন। অস্ট্রেলিয়া অবস্থানকালে তিনি মেলবোর্নে অবস্থিত ঐতিহ্যবাহী ডিকিন বিশ্ববিদ্যালয়ও পরিদর্শন করবেন।

সফরের দ্বিতীয় ভাগে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (AUSA) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ যোগ দেবেন। 

সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান দুই দেশের প্রতিরক্ষা খাতের উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করবেন। পাশাপাশি উভয় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা পরিদর্শন করারও কথা রয়েছে তাঁর। 

উভয় দেশের সামরিক সম্পর্ক জোরদার ও দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সেনাপ্রধানের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।