এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সরকারি নিবন্ধন ছাড়া দেশে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা স্কুল পরিচালনা করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলকে অবশ্যই সরকারি নিবন্ধনের আওতায় আসতে হবে। এ সময় তিনি শিক্ষা খাতের বর্তমান অগ্রাধিকারগুলো তুলে ধরেন। তিনি জানান, সরকারের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনা, বিদ্যমান কারিকুলাম বা শিক্ষাক্রম পর্যালোচনা করা এবং কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া।
বাজেট ও শিক্ষার মান প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে জাতীয় বাজেটের বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, শুধু বরাদ্দ বাড়ালেই চলবে না, সেই অর্থ খরচের গুণগত মানও নিশ্চিত করতে হবে।
শিক্ষাব্যবস্থায় সংস্কার ও নতুন পদক্ষেপের বিষয়ে মন্ত্রী আরও জানান, এখন থেকে মাধ্যমিক পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। এছাড়া, শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।