এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের খড়মপুর মাজার সংলগ্ন রেলব্রিজ এলাকা থেকে ট্রেনে কাটা পড়ে ছিন্নভিন্ন অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারী নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রেলব্রিজের ওপর ও নিচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায়, নারীর মাথা পাওয়া যায়নি এবং হাত-পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন স্থানে পড়ে ছিল। এ কারণে নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা — তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ব্যাপারে আখাউড়া থানার এক কর্মকর্তা জানান,
“মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নওগাঁ | ২৪ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
বিনোদন | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।