এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ঈদুল ফিতরের আগেই রমজান মাসে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সরকারের নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে বিস্তারিত প্রতিশ্রুতি ছিল। এই কার্যক্রম কীভাবে কার্যকর করা হবে এবং কার্ড বিতরণের প্রক্রিয়া কী হবে, তা নিয়েই মূলত আজকের সভায় আলোচনা হয়েছে।
কারা এই কার্ডের সুবিধা পাবেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “এটি হবে সার্বজনীন। এখানে কোনো বিশেষ বিধিনিষেধ থাকবে না। তবে বিষয়টি বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথমে হতদরিদ্র, এরপর দরিদ্র এবং পর্যায়ক্রমে মধ্যবিত্তদের এই কার্ডের আওতায় আনা হবে।”
রমজানেই কার্যক্রম শুরু হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী ঈদের আগেই এটি পাইলট প্রকল্প হিসেবে চালু করা হবে। কার্যক্রমটি কীভাবে শুরু করা যায়, সে বিষয়েই আমরা আলোচনা করেছি।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।