এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের আলীকদমে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে উপজেলার চিওনি পাড়া ও মোস্তাক পাড়া এলাকায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে অবৈধভাবে নদী খননের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ও ৬৫০টি সেফটি পাইপ জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম।
প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে নদী থেকে বালি উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হলেও সংশ্লিষ্টদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
ইউএনও মনজুর আলম বলেন, “অবৈধভাবে বালি উত্তোলন শুধু পরিবেশ নয়, স্থানীয় জীববৈচিত্র্য ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্যও হুমকি। তাই এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ এলাকায় অবৈধভাবে বালি তোলা হচ্ছিল। এতে নদীর তীর ভাঙনসহ পরিবেশের ক্ষতি হচ্ছিল। প্রশাসনের এ উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
জুন ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।