এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলাউদ্দিন ভূঁইয়া জনি এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী আজিজী। এ সময় বিদ্যালয়ের বিপুলসংখ্যক অভিভাবক অংশ নেন।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদান, গাইড বইয়ের অপব্যবহার রোধ এবং প্রতিষ্ঠানের বিভিন্ন অবকাঠামোগত ও প্রশাসনিক সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত অভিভাবকেরাও বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ বজায় রাখতে বিভিন্ন গঠনমূলক পরামর্শ তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, "শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বদা কঠোর থাকবে। শিক্ষার সাথে কোনো ধরনের রাজনীতি কিংবা অপসংস্কৃতির সম্পৃক্ততা মেনে নেওয়া হবে না। শুধু 'এ-প্লাস' পাওয়ার পেছনে না ছুটে শিক্ষার্থীদের মানসম্মত ও গুণগত শিক্ষা অর্জনের দিকে গুরুত্ব দিতে হবে।"
শিক্ষকদের কোচিং বাণিজ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "শিক্ষকদের কোনো প্রকার কোচিং বাণিজ্য চলবে না। বন্ধের প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে। এছাড়া সন্ধ্যার পর কোনো ধরনের কোচিং কার্যক্রম পরিচালনা করা যাবে না।"
শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে তিনি কঠোর বার্তা দিয়ে জানান, শিক্ষার্থীদের সন্তোষজনক উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় উপস্থিতি না থাকলে নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি বাতিলের বিষয়টিও বিবেচনা করা হতে পারে।
অভিভাবকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, সন্তানদের কেবল ভালো ফলাফলের জন্য মানসিক চাপে না রেখে তাদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের চর্চায় অনুপ্রাণিত করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ গাইড বই ব্যবহারের বিষয়ে তিনি বলেন, "কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে গাইড বইয়ের ব্যবহার গ্রহণযোগ্য নয়। যদি কোনো শিক্ষক শিক্ষার্থীদের গাইড বই কেনার বা পড়ার পরামর্শ দেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।"
জুলাই ৮, ২০২৫
অক্টোবর ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।