এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত হয়।
মাছের পোনা অবমুক্ত, শোভাযাত্রা, আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়। আগামী ৫ আগস্ট পর্যন্ত মৎস্য সপ্তাহে পালন করা হবে।
‘ভরবো মাছে মোদের দেশ,,গড়বো স্মার্ট বাংলাদেশ''- এই প্রতিপাদ্য নিয়ে বুধবার বিকালে উপজেলা পরিষদের পুকুরের উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন সিকদার এমপি। পরে পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে উপজেলাপরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ ড.শ্রী বীরেন শিকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল এঁর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ঈদুল শেখ, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোছাঃ ফেরদৌসি আরা প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন। আলোচনা সভা শেষে ৩ জন সফল মৎস্য চাষির হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন,,অবৈধ মাছ শিকারের কারণে দেশীয় প্রজাতির মাছ হুমকির মুখে পড়েছে। অবৈধ উপায়ে মাছ শিকার বন্ধ করতে হবে। এজন্য অভিযান চালানোর পাশপাশি আইনের প্রয়োগ করতে হবে।
আগস্ট ২১, ২০২৫
ডিসেম্বর ১, ২০২৫
ফেব্রু ৭, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।