এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে “সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার”—এই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) মহম্মদপুর শহীদ আহাদ সুমন মিনি স্টেডিয়াম মাঠে নারী ও শিশু অধিকার ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান। সভায় বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, জেলা বিএনপি সদস্য ও মহম্মদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ মোঃ মতিউর রহমান, জেলা বিএনপি সদস্য ও মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধা, বিএনপি নেতা ড. রইচ উদ্দীন, সাবেক যুবদল নেতা ও প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরিফুজ্জামান মিল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তারামিয়া এবং জেলা নারী ফোরামের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মহম্মদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী নেত্রীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই দিনে মাগুরা-২ নির্বাচনী এলাকার আড়পাড়া স্কুল মাঠে দুপুরে এবং সন্ধ্যায় বেরইল-পলিতা আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পৃথক নারী সমাবেশেও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফুটবল | ৭ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৭ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।