ভাঙ্গায় ডোবার পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

সরোয়ার হোসেন, ভাঙ্গা, ফরিদপুর প্রতিনিধিঃ
৬ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৮ পিএম
শেয়ার করুন:
ভাঙ্গায় ডোবার পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় ডোবার পানিতে ডুবে মোরছালিন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঝালোখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোরছালিন ওই গ্রামের কালাম শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের একটি ডোবায় গোসল করতে যায় মোরছালিন। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন তারা।

পরে তাকে তাৎক্ষণিকভাবে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে শিশু মোরছালিনের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম; পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।