এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে সড়ক দুর্ঘটনায় রেজাউল ইসলাম (৪২) নামে এক সার-কিটনাশক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে দুর্ঘটনার পর তিনি একাধিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রেজাউল ইসলাম রাণীনগর উপজেলার কাশিমপুর উত্তরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
নিহতের চাচাতো ভাই ওহিদুর রহমান জানান, রেজাউল ইসলাম কাশিমপুর নগর ব্রিজ এলাকায় সার-কিটনাশকের ব্যবসা করতেন। সোমবার সন্ধ্যার পর ব্যবসায়িক কাজে মোটরসাইকেলে আবাদপুকুরের দিকে যাচ্ছিলেন তিনি। পথে সোনাকানিয়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রাতেই বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
কুমিল্লা | ১৯ জুন, ২০২৬
ফরিদপুর | ১৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।