ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৫১ হামের রোগী শনাক্ত, মৃত্যু নেই

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২২ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৫১ হামের রোগী শনাক্ত, মৃত্যু নেই

ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫১ জন হামের রোগী শনাক্ত হয়েছে। তবে এই সময়ে রোগটিতে নতুন করে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ২২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ জন রোগী। বর্তমানে এ দুই হাসপাতালে মোট ৯৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া মঙ্গলবার চিকিৎসা নিতে আসা সন্দেহভাজন রোগীদের মধ্যে ৩৯ জন ফরিদপুর জেলার এবং বাকি ১২ জন পার্শ্ববর্তী অন্যান্য জেলার বাসিন্দা।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় সর্বমোট ৫ হাজার ৯৫৩ জন হামের রোগী শনাক্ত হয়েছে। আর এ সময়ে হামে আক্রান্ত হয়ে জেলায় মোট ২১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে—আলফাডাঙ্গায় ২৮ জন, বোয়ালমারীতে ২৫ জন, সালথায় ২৩ জন, চরভদ্রাসনে ১৭ জন, সদরপুরে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, মধুখালীতে ৬ জন, ফরিদপুর সদরে ৫ জন এবং নগরকান্দায় ২ জন হামের রোগী শনাক্ত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।