এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার ৪৩ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ডিবির গুলশান বিভাগ।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে ডিবির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আ. ফ. ম. আনোয়ার হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-২-এর ৪৩ নম্বর সড়কের ২৯ নম্বর বাসাটিতে মধ্যরাতে অভিযান চালানো হয়। সেখান থেকেই মাহফুজুর রহমান মিতাকে হেফাজতে নেয় ডিবি।
ডিবির এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারের পর তাঁকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে তাঁকে সুনির্দিষ্ট কোন কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
উল্লেখ্য, মাহফুজুর রহমান মিতা চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
আগস্ট ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।